Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

তিন পঙ্‌ক্তির কবিতা

প্রমিতা ভৌমিক  

 

হয়তো এভাবেও বেঁচে ওঠা যায়
চেনা মেঘ আর অচেনা আলোর দিকে চেয়ে,
তুমি তাকে আনমনে ফেরা বলে ডেকো

 

দূরত্বের গায়ে জিজ্ঞাসা চিহ্নের মতো
এক টুকরো অপেক্ষা লেগে আছে —
বৃষ্টি নামার আগে তাকে ছুঁয়েছি একবার

 

দিনটা সেদিন অন্য রকম ছিল —
কিছুটা মেঘ, কিছুটা আলো
আর তোমাকে ভুলে থাকা…

 

Exit mobile version