চটকে গেল!

হকারভাই

 

 

দেখ বাবাজি, দেখবি নাকি আজব খেলা, খুব চালাকি!
জ্ঞানবাবাজি দিচ্ছে ঝাঁকি, ভোটার লিস্টে ধরবে ফাঁকি

পট!

বন্দেমাতার গান ঝালিয়ে লিস্টি ধরে ক্ষুর চালিয়ে
জয় মা, এবার দাও জ্বালিয়ে! বাংলাদেশি যাক পালিয়ে

চট।

এমন কথা যেই না বলা, লাগল প্রভুর ডান্ডাডলা
ছল করিলেন ষোলোকলা, গঁড়তন্ত্রের শোলোক বলা

নট।

এই যাহ! এ কী করলে কাকা! লিস্টি দেখি আধেক ফাঁকা!
পুচ্ছদেশে এমন ছ্যাঁকা! এমন করে চাললে বেকার

প্লট!

চোদ্দপুরুষ এই দেশেতেই। হিল্লিদিল্লি কোত্থাও নেই।
নামটা আমার তাও নাকি নেই। ডিস্ক্রিপেন্সি মিলছে না খেই

কট!

বাংলাদেশি ঝাড়তে গিয়ে ফেললে আমায় গেরোয় কী এ!
এখন আমি আমায় নিয়ে যাই যে কোথায়, দিই কোথা চম্‌

পট?

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5395 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

1 Comment

  1. দারুণ, ফাটাফাটি। দেওয়ালে লিখলে জমে যাবে। নলেজবাবুর জ্ঞাননামা।

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.