অপর্ণা ঘোষ
আমাদের সংবেদনে সরল প্রশ্ন জেগেছে একসময়ে, কীভাবে ফ্যাসিবাদের হাতে নির্যাতিত একটি জাতি একইরকম হন্তারক হতে পারে!
ইজরায়েলের জন্ম ও তার সঙ্গে জড়িয়ে থাকা পশ্চিমা জাতি-রাষ্ট্রগুলির ভূমিকা এবং ইতিহাসকে রাজনৈতিক অস্ত্র হিসাবে তৈরি করে নিতে তার বিকৃতি ও বিচ্যুতি ঘটানোর ধারাবাহিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ২০০৮ থেকে ২০১৫, এই সময়কালে ইতিহাসবিদ শ্লোমো স্যান্ড লিখেছেন তাঁর বিখ্যাত ট্রিলজি— দ্য ইনভেনশন অফ দ্য জুইস পিপল, দ্য ইনভেনশন অফ দ্য ল্যান্ড অফ ইজরায়েল এবং দ্য ইনভেনশন অফ দ্য সেকুলার জুইস। বিশ্বজুড়ে তর্ক-বিরোধ এবং প্রশংসার কেন্দ্র অধিকার করে এই ট্রিলজি দীর্ঘদিন ধরে টিকে থাকে বেস্ট সেলারের তালিকায়। পত্র-পত্রিকায় বিভিন্ন রিভিউ আগ্রহ তৈরি করলেও আমার মতো ছাপোষা মানুষের অবশ্য-পাঠ-তালিকায় অন্তর্ভুক্ত করে রাখা অনেক বইয়ের মতোই অপঠিত থেকে যায়। গত দুটি বছর ধরে প্যালেস্তাইনে নৃশংস গণহত্যা বিশ্ব-মানবতাকে আধুনিক সভ্যতার সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে যা আসলে বিংশ শতকের ৪০-এর দশক থেকে শুরু হওয়া হিংসা, দখলদারি ও গণহত্যার ধারাবাহিকতার নিষ্ঠুরতম পর্ব। পৃথিবীর শ্বাসকষ্টের এই নির্মম সময়ে ছটফটানি হয়, অভুক্ত শিশুর লাশ চোখ-সওয়া হয়ে আসেনি এখনও মানুষের, তাই এই ট্রিলজি পড়ে ফেলতেই হবে। ইতিহাস শুধু ক্ষমতাবানের রাজনৈতিক অস্ত্র নয়, সাধারণের জেগে ওঠারও আয়ূধ।
লেখক সম্পর্কে জেনে নিতে গিয়ে বুঝি কেন তাঁর এই ট্রিলজি এই-সময়ে পড়ে ফেলা জরুরি। শ্লোমো স্যান্ডের জন্ম ১৯৪৬ সনে, অস্ট্রিয়ার লিন্সৎ শহরে, পোল্যান্ডের হলোকস্ট থেকে প্রাণ নিয়ে ফিরতে পারা এক ইহুদি পরিবারে। তাঁর জন্মের কিছুকাল পরে তাঁর পরিবার চলে আসে তথাকথিত ইজরায়েলে। বুঝতে অসুবিধা হয় না যে তাঁর ছেলেবেলা কেটেছে এমন একটা সমাজে, যার চেতনার কেন্দ্রে রয়েছে জায়োনিস্ট মতাদর্শ, যুদ্ধোত্তর ট্রমা এবং চলমান সংঘর্ষ। তাঁর প্রজন্মের অন্যান্য অনেক বুদ্ধিজীবীদের সঙ্গে জায়োনিস্ট-জাতীয়তাবাদী মতৈক্যে উপনীত হতে পারেননি তিনি। বরং এই সমাজের ভিতর থেকে জায়োনিস্ট মতাদর্শ ও মিথ-নির্মাণকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করেছেন ইজরায়েলি আত্ম-পরিচয়ের ভিত্তিটিকেই। অল্পবয়সে ইজরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে হয় তাঁকে। সেই অভিজ্ঞতা জায়োনিস্ট আদর্শ থেকে আরও বেশি দূরে নিয়ে গেছে তাঁকে, সম্পূর্ণ মোহমুক্ত করেছে। বিশেষত ১৯৬৭ সনের ‘৬ দিনের যুদ্ধ’ তাঁর মতো অনেক ইজরায়েলি বামপন্থীকে জায়োনিস্ট জাতীয়তাবাদ থেকে ছিন্ন করেছিল। লেখক তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ইউরোপের ইতিহাস পড়িয়েছেন, এখন এমেরিটাস অধ্যাপক। তাঁর গবেষণার কেন্দ্রে ছিল বর্তমান রাজনৈতিক আধিপত্যকে বৈধতা দিতে কীভাবে আধুনিক জাতি-রাষ্ট্রগুলি তাদের অতীত উদ্ভাবন করেছে।

ট্রিলজির প্রথম খণ্ডটি এখন পড়া চলছে। তার ইংরেজি সংস্করণের ভূমিকায় লেখক বলছেন—
Generally speaking, educational systems teach you to begin writing after you have finished your thinking— meaning that you should know your conclusion before you start writing (that was how I obtained my doctoral degree). But now I found myself being shaken repeatedly as I worked on the composition. The moment I began to apply the methods of Ernest Gellner, Benedict Anderson and others who instigated a conceptual revolution in the field of national history, the materials I encountered in my research were illuminated by insights that led me in unexpected directions. I should emphasize that I encountered scarcely any new findings— almost all such material had previously been uncovered by Zionist and Israeli historiographers. The differences that some elements had not been given sufficient attention, others were immediately swept under the historiographers’ rug, and still others were “forgotten” because they did not fit the ideological needs of the evolving National identity.

ইতিহাসকে মুচড়ে, ধর্মীয় টেক্সটকে ইচ্ছেমতো বিকৃত ও বিবৃত করে যে ইহুদি ও ইজরায়েলের জাতীয় পরিচিতি উদ্ভাবন করা হয়েছে তা-ই তাঁর গবেষণাগ্রন্থ জুড়ে ব্যাখ্যাত হবে এই ভূমিকা তার ইঙ্গিত দেয়। অপরিসীম গুরুত্ব এই দৃষ্টিভঙ্গির, কারণ তা শুধু প্যালেস্তাইনের বেদনার ইতিবৃত্তের গোড়ায় চলে যায় তা-ই নয়, গোটা ভুবন জুড়ে ইতিহাসকে মুচড়ে ক্ষমতাশালীর নিজস্ব বয়ান নির্মাণ, অপরায়ন ও দখলদারির বিরুদ্ধ-বয়ান হয়ে ওঠার বারুদ বহন করে। The Guardian পত্রিকায় ট্রিলজির দ্বিতীয় বইটির রিভিউ লিখতে গিয়ে ডোনাল্ড সাসুন বলেন,
Much of what Shlomo Sand reveals is known to specialists. His achievement consists in debunking a nationalist mythology which holds sway in large sections of popular opinion. It also normalises Jews, since it challenges the belief in exceptionalism. The Holocaust was a unique event, but the basic nationalist litany is similar across nations – almost a literary genre in itself – for it is poised between a lachrymose sense of self-pitying victimhood and a vainglorious account of heroic deeds. “We”, so goes the story, have been around for centuries (1066, famously, in Britain; 966 in Poland; since antiquity in Italy and in Greece). Eventually, after centuries, we achieved our freedom, our independence, our happiness, and we, who are unlike everyone else, can finally be like everyone else: members and possessors of a country and a nation.
Demystifying what the French call le roman national seems to be today one of the major tasks of historians (once they used to write it). This can be an uphill struggle, yet it is to the credit of the Israeli book-reading public that Sand’s previous book, The Invention of the Jewish People became a bestseller. Truth-telling may be painful but necessary.

সত্যের বেদনা ধারণ করাই ইতিহাসের কাজ, আর তা লেখক করেছেন এ-কথা পাচ্ছি kirkus-এর রিভিউতেও।
The concept of “homeland” is a relatively new historical construct, “one of the more surprising, and perhaps the most destructive creations, of the modern era,” writes Sand (Contemporary History/Univ. of Tel Aviv; The Words and the Land: Israeli Intellectuals and the Nationalist Myth, 2011, etc.). From this general perspective and from the argument made in his highly controversial book, The Invention of the Jewish People (2010), which disputed the idea that Jews “belong to an ancient race-based people,” the author doubles down with an attack on the whole notion of an ancestral home for the world’s Jews. The idea of a Jewish homeland, he insists, is a turn-of-the-century Zionist invention (given urgency by the Holocaust), a political construct designed to lend moral legitimacy to the seizing of territory to which the Jews have no historical right. He accuses Zionists of getting not only the history wrong, but the religion too. Properly understood, he writes, the Holy Land is an allegorical, intangible expression of the faithful. Well aware of the incendiary implications of his argument and knowing that it will likely be willfully misunderstood both by anti-Semites and zealous nationalists, Sand maintains that his deconstruction of the mythology at the heart of Israel’s founding is a necessary prerequisite to a “pragmatic and realistic” resolution of the current conflict with Palestinians. The author attempts, but does not fully succeed, in lightening the relentlessly professorial prose with a few personal anecdotes—his placid complicity in the murder of a Palestinian, a great-grandfather buried on the Mount of Olives, the uncommemorated Arab village that once occupied the site of the Israeli university where he teaches. However, these demonstrate that, unlike many of his prominent Zionist critics, he has some skin in the game.

ডোনাল্ড সাসুনের রিভিউতে সর্বাধিক উসকে দেওয়া প্রস্তাবনাটি হল শ্লোমো স্যান্ডের সঙ্গে একমত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু তিনি যে বলছেন কোনও জাতিরই ‘পবিত্র অতীত’ বলে কিছু থাকতে পারে না যা ইতিহাসের যাচাইয়ের বাইরে নির্মিত হতে পারে, এইটেকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
এই ট্রিলজিতে পবিত্র ইতিহাস, ধর্মের বস্তুনিষ্ঠ পাঠ, ইতিহাসের দোমড়ানো বয়ান ও তার রাজনৈতিক ব্যবহার, আত্মপরিচয়ের রাজনীতির জটিলতা ও বহুমাত্রিকতা নিয়ে একজন ইহুদি-সমাজ ও ইজরায়েলের ভিতরকার পর্যবেক্ষকের গভীর গবেষণা দীর্ঘদিন ধরে অনুসন্ধিৎসু পাঠকসমাজের কাছে আকর-গ্রন্থ হয়ে রয়েছে।
আমাদের সংবেদনে সরল প্রশ্ন জেগেছে একসময়ে, কীভাবে ফ্যাসিবাদের হাতে নির্যাতিত একটি জাতি একইরকম হন্তারক হতে পারে! জাতি-নির্মাণের আধুনিক প্রক্রিয়াটিকেই প্রশ্ন করেছেন লেখক, ক্ষমতা ও শ্রেণি-বিন্যাসকে ব্যাখ্যা করতে চেয়েছেন। বইটি পড়তেই হবে— সরল প্রশ্নের জটিলতম উত্তরগুলি বুঝে নিতে, ডোনাল্ড সাসুনের কথামতো হয়তো অনেক ক্ষেত্রে একমত না হয়েও।


